|
মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মারা গেছেন চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, বেশ কয়েক বছর যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয় অসুস্থতায় ভুগছিলেন সাংকো পাঞ্জা। তিনি বলেন, পিজি হাসপাতাল থেকে মরদেহ নারায়ণগঞ্জ, রুপগঞ্জে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই তার দাফন হবে। ‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের উপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা। তার মাথায় ও মুখে বেশ কিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না তিনি। সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাংকো পাঞ্জাকে। এ অভিনেতাকে চিকিৎসা বাবদ অনুদান হিসেবে ৫ লাখ টাকা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। তিনি প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
