|
হিরো আলমের বিরুদ্ধে ১২ লাখ টাকার মামলা করলেন রিয়ামণি
নতুন সময় ডেস্ক
|
![]() হিরো আলমের বিরুদ্ধে ১২ লাখ টাকার মামলা করলেন রিয়ামণি রিয়া বলেন, ‘আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে, মিডিয়ায় এমনটা বলে বেড়াচ্ছে। কিন্তু আমি এখনো কোনো আইনি কাগজ হাতে পাইনি। আইনত আমি এখনও তার স্ত্রী। সে আমার কোনো খোঁজখবর নেয় না। তাই দেনমোহর ও ভরণপোষণের জন্য আদালতে মামলা করেছি।’ গত ১৭ এপ্রিল বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে রিয়ামণির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তার সঙ্গে আর সংসার করবেন না বলে ঘোষণা দেন হিরো আলম। এমনকি বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়াকে ডিভোর্স দেবেন বলেও জানিয়েছিলেন তিনি। সেই সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে তিনি এক মাস ধরে লড়াই করছিলেন। কিন্তু তার স্ত্রী রিয়া এক দিনও খোঁজ নিতে আসেননি। এমনকি বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেননি। তাই স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি। উল্লেখ্য, ১৫ এপ্রিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা মারা যান। এর পরপরই ফেসবুকে রিয়ামণিকে বয়কটের ঘোষণা দেন হিরো আলম। আর এবার দেনমোহর ও ভরণপোষণের জন্য মামলা করলেন রিয়ামণি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
