ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
শেষ হলো ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৯
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 21 January, 2019, 1:05 PM

শেষ হলো ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৯

শেষ হলো ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৯

এক্সচেঞ্জ পোগ্রামের আওতায় সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩৫ শিক্ষার্থী ও ৪ শিক্ষকের অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত সপ্তাহব্যাপী “ডিআইইউ উইন্টার ক্যাম্প ২০১৯” শেষ হয়েছে। 


রোববার ২০ জানুয়ারি, বিশ্ববিধ্যালয়ের ৭১ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম  এবং সিয়াস ইউনিভার্সিটির হুয়ানিউ রেসিডেনন্সিয়াল কলেজের ডীন  প্রফেসর ইয়াং জিয়াকিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (আন্তর্জাতিক) ড. মোঃ ফখরে হোসেন।


গত ১৫ জানুয়ারী থেকে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ক্যাম্প শুরু হয়।


সপ্তাহব্যাপী আয়োজনের মাধ্যমে চীনা শিক্ষার্থীরা বাংলাদেশ সম্পর্কে জানতে পেরেছে এবং কার্যকর  ক্লাস এর মধ্য দিয়ে বাংলাদেশর কৃষ্টি সংস্কৃতি রীতিনীতি সম্পর্কেও জানতে পেরেছে। এর মাধ্যমে উভয় দেশের শিক্ষার্থীদের মধ্যে গভীর মিথস্ক্রিয়তা ও বন্তুত্বেও সেতুবন্ধন তৈরী হয়েছে যা আগামী দিনগুলিতে উভয় বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সম্পর্ক আরো র্দঢ়তর করবে।


অনুষ্ঠান শেষে ড. মোঃ সবুর খানে অংশগ্রহনকারীদের হাতে সনদ ও স্মারক উপহার তুলে দেন। সবশেষে  সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status