ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সাতক্ষীরায় তিনদিন বাপী ভুমি মেলার উদ্বোধন
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 25 May, 2025, 6:42 PM

সাতক্ষীরায় তিনদিন বাপী ভুমি মেলার উদ্বোধন

সাতক্ষীরায় তিনদিন বাপী ভুমি মেলার উদ্বোধন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী ভুমিমেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্ম মোস্তাক আহমেদ।

মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় ভূমি সেবার উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা অতীশ সরকার। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মইন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অতীশ সরকার, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহির ডাবলু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাসান আল হাদি, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই ভুমি মেলা আজ রবিবার ২৫ মে থেকে আগামী ২৭ মে পর্যন্ত তিনদিন ব্যাপী চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলার স্টল গুলোতে ভুমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status