|
ভুমি সেবা পেতে ১৬১২২ নাম্বরে কল দিন
কুড়িগ্রামে ভুমিমেলা ২০২৫ উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে ভুমিমেলা ২০২৫ উদ্বোধন ৩দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ ২৫ মে রোববার সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এরপর জেলা প্রশাসক নুসরাত সুলতানা বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনটিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দীন, এবং টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও মাই টিভির কুড়িগ্রাম জেলাপ্রতিনিধি আশরাফুল হক রুবেল, জেলা প্রেসক্লাব সেক্রেটারি আমিনুর রহমান প্রমুখ। ভুমি মেলার আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভুমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য আপনারা যে যার অবস্থান থেকে ভুমি সেবা সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করুন। ভুমি সেবা পেতে ১৬১২২ নাম্বরে কল দিয়ে সব তথ্য জেনে অনলাইনে সেবা গ্রহন করা যাবে। নিজের আবেদন নিজে করুন। এসময় ১৬ নদী বেষ্টিত কুড়িগ্রামের ৪ শতাধিক চরের মানুষের ভুমি সেবা পেতে দীর্ঘদিনের হয়রানি, অর্থ অপচয়, সময় অপচয় বিভিন্ন সমস্যা সমাধানে ভুমি সেবা মেলার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। এরপর জেলা প্রশাসক সদর ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ‘ভূমি আড্ডা’ এবং সুবিধাভোগীদের জন্য “গণশুনানি কাচারি ঘর” উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “ভূমি সেবা নিতে এসে অফিসে কেউ অর্থ দাবি করলে সরাসরি আমাকে জানাবেন এবং যদি কোন বিষয়ে অর্থ প্রদান করার প্রয়োজন হয় তার রসিদ গ্রহণ করবেন। পাশাপাশি কোনো দালালের মাধ্যমে নয়, সরাসরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যদি দালালের শরণাপন্ন না হন, তবে দালাল চক্র এমনিতেই অফিসে আসা বন্ধ করে দেবে।” এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), স্থানীয় সরকার উপপরিচালক মো. আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন এবং জমির প্রকৃত মালিকসহ স্থানীয় উপকারভোগীরা। ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান ও খতিয়ান বিতরণ, সেবাপ্রদান বিষয়ক সেমিনার, ডিজিটাল ভূমি সেবা প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং উপজেলার সকল ভূমি অফিসে সমন্বিত ভূমি সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এজন্য ভুমিসেবা গ্রহনকারী সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
