ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে তেল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 25 May, 2025, 6:34 PM

ভূরুঙ্গামারীতে তেল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান

ভূরুঙ্গামারীতে তেল পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাগলাহাট রোডে জামতলা বিজিবি চেকপোস্ট সংলগ্ন ১টি অনুমোদন বিহীন তেলপাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৫ মে) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এ সময় পাম্পের মালিক নাগেশ্বরী উপজেলার সাপখাওয়া গ্রামের হযরত আলীর পুত্র আবু হানিফ(৪৮) কে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অনুমোদন না থাকায় তেলের  পাম্পটিকে উচ্ছেদ করা হয় এবং পাম্পের সকল সরঞ্জামাদি জব্দ করা হয়।  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম ফেরদৌস জনকন্ঠকে বলেন, অনুমোদন না থাকায় তেলের পাম্পটিকে উচ্ছেদ সহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status