ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
কঠিন রোগে আক্রান্ত মিমি, ‍মুক্তি প্রায় অসম্ভব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 May, 2025, 5:57 PM

কঠিন রোগে আক্রান্ত মিমি, ‍মুক্তি প্রায় অসম্ভব!

কঠিন রোগে আক্রান্ত মিমি, ‍মুক্তি প্রায় অসম্ভব!

টালিউডের ব্যস্ততম অভিনেত্রীদের একজন মিমি চক্রবর্তী। বাংলাদেশেও তার জনপ্রিয়তা কম নয়। বিশেষ করে শাকিব খানের সঙ্গে অভিনীত ‘তুফান’ সিনেমায় তার পারফরম্যান্স দর্শকদের মন জয় করেছে।

পর্দার বাইরে, সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব মিমি। নিয়মিত ভাগ করে নেন শরীরচর্চা, ভ্রমণ, খাদ্যাভ্যাস কিংবা প্রিয় পোষ্যদের সঙ্গে কাটানো মুহূর্ত।

তবে সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি ভক্তদের জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনের মতো জটিল সমস্যায় ভুগছেন। পোস্টের এক ছবিতে দেখা যায়, তার চোখের ওপর আইস প্যাক রাখা, সঙ্গে লেখা— ‘মাইগ্রেন, তুমি কঠিনভাবে আঘাত করেছ।' এই ছবি যেন তার অসহ্য যন্ত্রণারই প্রতিচ্ছবি।

এর আগেও মিমি জানিয়েছিলেন, মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। গত বছর এক পোস্টে তিনি লেখেন, ‘মাইগ্রেন থেকে বাঁচা কেবল কঠিন নয়, বরং প্রায় অসম্ভব।’

তবুও মাইগ্রেনের মতো কঠিন অসুখকে সঙ্গে নিয়েই মিমি কাজ করে চলেছেন। শারীরিক অসুস্থতা তাকে থামাতে পারেনি। নিয়মিত শুটিং করছেন, নতুন নতুন কাজেও যুক্ত হচ্ছেন। মিমির এই মানসিক দৃঢ়তা ও পেশাদারিত্ব অনুকরণীয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status