ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রামের গাঁজা ব্যবসায়ী ১মন গাঁজাসহ রাজশাহীতে র‍্যাবের হাতে আটক
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 7:56 PM

কুড়িগ্রামের গাঁজা ব্যবসায়ী ১মন  গাঁজাসহ রাজশাহীতে র‍্যাবের হাতে আটক

কুড়িগ্রামের গাঁজা ব্যবসায়ী ১মন গাঁজাসহ রাজশাহীতে র‍্যাবের হাতে আটক

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) নামের এক গাঁজা ব্যবসায়ী এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের
 ফারুক উদ্দিন শাহ (৪৫) নামের অপর আরও একজন গাঁজা ব্যবসায়ী একটি প্রাইভেটকারে ১মন গাঁজা রাজশাহীতে নিয়ে যাওয়ার সময় র‍্যাব গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

গতকাল সোমবার ২৮ এপ্রিল দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫ এ তথ্য নিশ্চিত করে।

র‍্যাব জানায়, ভোররাতে র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালপাড়া এলাকায় পুঠিয়া- তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি প্রাইভেটকারে থাকা  উল্লেখিত ব্যক্তিদ্বয়ের কাছ থেকে ১মন ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status