|
অভিনেতা সিদ্দিকের ওপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দ
নতুন সময় প্রতিবেদক
|
![]() অভিনেতা সিদ্দিকের ওপর হামলা, লাঞ্ছিত করে থানায় সোপর্দ আতিকুল আলম আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় গণমাধ্যমকে বলেন, ‘৪০ মিনিট আগে একদল বিক্ষুব্ধ জনতা সিদ্দিককে আমাদের হাতে তুলে দিয়ে যায়। তাঁর জামাকাপড় ছেঁড়া ছিল। তিনি এখন পর্যন্ত আমাদের হেফাজতে আছেন।’ খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার কাকরাইল এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। পরে থানার ভেতরে নিয়ে গেলে পুলিশ বাইরে আসে। এরপর পুলিশের হাতে তাঁকে তুলে দেওয়া হয়। অভিনেতা সিদ্দিককে যাঁরা মারধর করে থানায় সোপর্দ করেছেন তাঁরা কোনো দলের কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে একজন ধারাবিবরণীতে বলছিলেন, ‘আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।’ সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম জানালেন তিনি এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না। খবর নিচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
