ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কালিঞ্চি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 5:12 PM

জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কালিঞ্চি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন

জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে কালিঞ্চি খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন

সাতক্ষীরার শ্যামনগরে পানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির লক্ষ্যে কালিঞ্চি খাল পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রনি খাতুন মঙ্গলবার (২৯ এপ্রিল) ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় খাল পুনঃখনন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

 অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিরাজ হোসেন খান, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, প্রোগ্রাম প্রধান এনামুল হক, রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিল লাল্টু এবং খাল ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা শ্যামনগরে প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্ততা রোধে, পানির ঘাটতি দূর করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। একই সাথে, খালের উপর একটি কাঠের সেতু নির্মাণের জন্য স্থানীয় জনগণ প্রায় ৩ লক্ষ টাকা অবদান রেখেছেন।

নতুন খনন করা খালটি বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণ করে ভূগর্ভস্থ পানির স্তর উন্নত করতে এবং খরার সময় সেচের জন্য পানি সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে। এর মাধ্যমে আশেপাশের এলাকার দশ হাজারেরও বেশি মানুষ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। একই সাথে, খালটি লবণাক্ততা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এবং পানি ব্যবস্থাপনায় একটি টেকসই সমাধান প্রদান করবে।  এছাড়াও, খালের উপর নির্মিত কাঠের সেতুটি উভয় পাড়ার মানুষের মধ্যে যোগাযোগ এবং যাতায়াতকে সহজতর করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status