ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
চট্টগ্রাম টেস্ট
সাদমানের সেঞ্চুরির পর লিড নিলো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 4:13 PM

সাদমানের সেঞ্চুরির পর লিড নিলো বাংলাদেশ

সাদমানের সেঞ্চুরির পর লিড নিলো বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শেষ বিকেলের পর দ্বিতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। তাইজুলের ঘূর্ণি জাদুর পর ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে স্বাগতিকরা। দীর্ঘ অপেক্ষার পর সেঞ্চুরিখরা কাটালেন ওপেনার সাদমান ইসলাম। দারুণ ব্যাটিংয়ের সুবাদে তৃতীয় সেশনের শুরুতেই লিড পেয়েছে বাংলাদেশ। 

৬৩ তম ওভারে ব্রায়ান বেনেটের বলে চার মেরে দলকে লিড এনে দেন মুশফিকুর রহিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৫ রান।

৩৩ বলে ১৪ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ২৯ বলে মুশফিকের রান ২২। লিড বেড়ে দাঁড়িয়েছে ৮ রান। হাতে এখনো ৭ উইকেট আছে। লিড আরও বড় করার সুযোগ পাচ্ছে স্বাগতিক দল। 

এর আগে ২২৭ রানে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শুরুটা করেছিল জিম্বাবুয়ে। সেখানেই শেষ হয় তাদের যাত্রা। তাইজুল আগের দিনই নিজের ফাইফার পূর্ণ করেছিলেন। দ্বিতীয় দিনে তুলে নেন নিজের ৬ষ্ঠ উইকেট। বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুজারাবানি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ নড়বড়ে ব্যাটিং। তবে আজ কিছুটা স্বস্তি দিয়েছেন দুই ওপেনার। সিরিজের মাঝপথে দলে ডাকা হয়েছিল অভিজ্ঞ এনামুল হক বিজয়কে। সাদমানের সঙ্গে ওপেনিংয়ে নামানো হয় উইকেটকিপার এই ব্যাটারকে।

দুজনে মিলে প্রথম সেশনটা কোনো উইকেটের পতন হতে দেননি। ১৮৯ বলে গড়েন ১১৮ রানের জুটি। ২০২২ সালের পর এই প্রথম উদ্বোধনী জুটিতে ১০০ পেরোয় বাংলাদেশ। যদিও ব্যক্তিগত পঞ্চাশের আগেই ফিরতে হয়েছে বিজয়কে। 

মুজারাবানির অফ স্টাম্পের একটু বাইরের বল ঠিকঠাক খেলতে পারলেন না এনামুল। বল গিয়ে তার পেছনের পায়ে লাগে। এলবিডব্লিউর আবেদন জানানো হলে সাড়া দেন আম্পায়ার। পরে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। তিন বছর পর টেস্ট দলে ফিরে বিজয় আউট হলেন ৩৯ রান করে।

বিস্তারিত আসছে.

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status