|
বিয়ে করলেন জামিল-মুন, সহশিল্পীদের শুভকামনা
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ে করলেন জামিল-মুন, সহশিল্পীদের শুভকামনা সেই রেশ কাটতে না কাটতেই আবার বিয়ের পিঁড়িতে দেখা গেল ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেনকে। অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল। এর মধ্যেই জামিল নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগেই সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন— 'আলহামদুলিল্লাহ'। জামিলের স্ত্রী মুনও একজন ছোটপর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পান মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। আর সেখান থেকেই তাদের পরিচয়। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন মুন। অবশেষে সংসার জীবনে প্রবেশ এ অভিনেত্রী। বিনোদন জগতের তারকাদের পাশাপাশি ভক্ত-অনুরাগীরা শুভকামনা জানিয়েছেন। শুভকামনা জানিয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানমস নাদিয়াসহ অনেকে অনেকেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
