|
পাথরঘাটা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইব্রাহীম খলীল, পাথরঘাটা
|
![]() পাথরঘাটা ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত ফাউন্ডেশনের সভাপতি মুস্তাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফ তুহিন ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাসুৃম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বরগুনা ফোরামের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দাক্ষিণের মজলিসে শুরা সদস্য ডা. সুলতান আহমেদ। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাসান নোমান। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ জাকারীয়া, রেলওয়ে কর্মকর্তা কামাল উদ্দিন সাদেক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষপর উপসচিব মো. মাসুম বিল্লাহ, ডিপিডিসি কর্মকর্তা বজলুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, এ কে এম মোস্তফা সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম। বক্তারা পাথরঘাটার কল্যাণে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সামাজিক কাজ বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন। তারা আরও বলেন, এলাকার উন্নয়ন ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। এক্ষেত্রে ফাউন্ডেশনের সদস্য ও এলাকার বিত্তবানদের সহযোগিতা কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
