নেত্রকোণার বিজিবি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ
সালাহ উদ্দীন খান রুবেল
প্রকাশ: Thursday, 27 February, 2025, 7:35 PM
নেত্রকোণার বিজিবি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ভারতীয় মদ জব্দ
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল আনুমানিক ৫টার সময় নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান (পিবিজিএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক ৫টার সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৫৬/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ২নং দূর্গাপুর ইউনিয়নের ভবানীপুর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায়-৪৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ আটক করা হয়। অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম কামরুজ্জামান আরও জানান, আটককৃত মদ নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।