ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
যৌথবাহিনীর অভিযানে চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 February, 2025, 4:10 PM

যৌথবাহিনীর অভিযানে চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

যৌথবাহিনীর অভিযানে চার হাজার কেজি ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৮০ বস্তা (প্রায় চার হাজার কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, দুইটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মুল্য চার লাখ আটত্রিশ হাজার টাকা। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌর শহরের মেছুয়া বাজার এলাকার এক মার্কেটে মঞ্জু মিয়া ও আবুল হোসেনের দোকান থেকে ভারতীয় চিনি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া (৫৩) দক্ষিনপাড়া এলাকার মৃত সানাউল্লাহর ছেলে এবং আবুল হোসেন (৩৬) খরস এলাকার সাহেদ আলীর ছেলে। 

স্থানীয় একাধিক বাসিন্দা ও সেনাবাহিনী সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় তাদের নিজস্ব গোয়েন্দা সদস্যগণ ওই মার্কেটে ভারতীয় চিনির মজুদ রয়েছে জানতে পেরে চিনি কিনতে যায়। সেখানে চিনি ব্যবসায়ী মঞ্জু মিয়া ও আবুল হোসেন দোকান থেকে চিনি কিনার প্রাক্কালে গোয়েন্দা সংস্থার লোক বুঝতে পেরে কৌশলে মঞ্জু ও আবুল হোসেন মার্কেট থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সেনা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে পুলিশের সহায়তায় ওই মার্কেটে যৌথ অভিযান চালিয়ে ৮০ বস্তা (প্রায় চার হাজার কেজি) ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, দু্টি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করা হয়। 

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেওয়া তথ্য ও পুলিশের সহায়তায় ওই মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। ৮০ বস্তা ভারতীয় চিনি, ৩৯টি খালি বস্তা, দুটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করেছি। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জানতে চাইলে নেত্রকোণার দুর্গাপুর থানা পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, সেনাবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে জব্দকৃত ৮০ বস্তা ভারতীয় চিনি সহ ৩৯টি খালি বস্তা, দুটি ওজন মাপার মেশিন ও একটি বস্তা সেলাইয়ের মেশিন জব্দ করে থানায় আনা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status