ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ছাত্র-ছাত্রীরাই পারে আগামী দিনের দূষণমুক্ত পৃথিবী গড়তে: ড. মুঃ সোহরাব আলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 February, 2025, 7:52 PM

ছাত্র-ছাত্রীরাই পারে আগামী দিনের দূষণমুক্ত পৃথিবী গড়তে: ড. মুঃ সোহরাব আলি

ছাত্র-ছাত্রীরাই পারে আগামী দিনের দূষণমুক্ত পৃথিবী গড়তে: ড. মুঃ সোহরাব আলি

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) 'দূষণমুক্ত নগর গঠনে ছাত্রছাত্রীদের ভূমিকা' শীর্ষক একটি বুট' ক্যাম্প আয়োজিত হয়েছে। কিশোর কিশোরীদের মধ্যে ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা, বাহিরের পরিস্কার পরিচ্ছন্নতা, পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার রোধ, বায়ু, শব্দ ও পরিবেশের অন্যান্য দূষণ বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ও যুব ফোরাম, ঢাকা আরবান প্রোগ্রামের তত্ত্বাবধায়নে মিরপুরের মটস কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন মাঠে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে এই বুট ক্যাম্প আয়োজিত হয়। প্রায় ৩০০ ছাত্র-ছাত্রী স্বতঃস্ফুর্ভাবে এই ক্যাম্পে অংশগ্রহণ করে। 

বুট ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুঃ সোহরাব আলি, অতিরিক্ত মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফারজানা শারমিন, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, পল্লবী; মো. আব্দুল কাহার, থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ধানমন্ডি; মো. আব্দুল মজিদ, জেলা শিক্ষা কর্মকর্তা, ঢাকা; মারজিয়াত রহমান, প্রধান গবেষক (দূষণ ও জলবায়ু পরিবর্তন), বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস); মো. জিয়াউর রহমান, জোনাল এক্সিকিউটিভ অফিসার, জোন ২, মিরপুর ২; এবং চন্দন জি গোমেজ, সিনিয়র ডিরেক্টর-অপারেশনস, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ডমিনিক সেন্টু গোমেজ, ম্যানেজার, ঢাকা ইস্ট আরবান প্রোগ্রাম এই অনুস্থানের শুভসূচনা করেন। 

বুট ক্যাম্পে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মঞ্জু মারিয়া পালমা, ডেপুটি ডিরেক্টর, ফিল্ড প্রোগ্রাম অপারেশন, আরবান এন্ড রুরাল ক্লাস্টার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। তিনি তার বক্তব্যে বলেন, পরিবেশ দূষণের কারণে নগর জীবন এখন হুমকির সম্মুখীন। শুধুমাত্র তরুণ শিক্ষার্থীরাই পারে এই ভয়াবহ অবস্থাকে পাল্টে দিতে। আয়োজক হিসেবে আমাদের দায়িত্ব তোমাদের সচেতন করা যেন তোমরাই আগামীতেও পৃথিবীকে পাল্টে দিতে পারো। আজকের বুট ক্যাম্প আলোচনার জন্য নয়, কাজে নেমে যাওয়ার আহ্বানে আয়োজিত হয়েছে। আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরাই পরিবর্তন নিয়ে আসবো এবং নতুন প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিয়ে যাবো। 

প্রধান অতিথি ড. মুঃ সোহরাব আলি বলেন, তরুণরা যা করতে পারে, যত দ্রুত পরিবর্তন আনতে পারে ততটা সমাজের আর কোন অংশ হয়তো পারেনা। আমরা মানুষেরা সকলেই কোন না কোনভাবে পরিবেশ দুষণে অবদান রাখছি। আমরা যদি ভালো পরিবেশ চাই, আমাদের সকলকেই এই দূষণ রোধে সমন্বিত এবং অংশীদারিত্বমূলক আচরণ পোষণ করতে হবে। পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের সকলকেই “কনজারভেটিভ” হতে হবে, অতিরিক্ত কিছুই ভালো নয়। সবশেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রামকে এই বুটক্যাম্প আয়োজনের জন্য তিনি ধন্যবাদ জানাই।    

জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, পরিবেশ দূষণ রোধে সকলকে, বিশেষ করে, স্কুল শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিস্থানে সচেতনতা তৈরির জন্য আহ্বান জানান।  
বিশেষ অতিথির বক্তব্যে বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর প্রধান গবেষক (দূষণ ও জলবায়ু পরিবর্তন) মারজিয়াত রহমান বলেন, পরিবেশ এর দূষণ গুলো রোধে শিক্ষার্থীদের প্রো-একটিভলি অংশগ্রহণ করতে হবে।

চন্দন জেড গোমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন সারা বিশ্বে ১০০রও বেশি দেশে শুধুমাত্র শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে। বিশ্বে বায়ু দূষণের শহর গুলোর মধ্যে গাজীপুর শীর্ষে থাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গত কয়েক বছর ধরেই গাজীপুরে বিভিন্ন পরিবেশ দূষণ রোধে সচেতনতামূলক প্রোগ্রাম করে যাচ্ছে। গ্রামাঞ্চলে ওয়ার্ল্ড ভিশন গ্রিন স্কুল নিয়ে কাজ করছ। তিনি আরও বলেন, দেশের ছয়টি স্থানে ওয়ার্ল্ড ভিশন পলিথিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্লাস্টিক দূষণ রোধে স্কুল শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। 
থানা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাহার বলেন, এটি অত্যন্ত মুগ্ধ হবার মত অনুষ্ঠান। আজকের শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করেছে তারা যদি এটা ভালোভাবে গ্রহণ করে তবে এই সচেতনতা তারা পরিবার ও সমাজের মধ্যে ছড়িয়ে দেবে। 

এছাড়াও, বুটক্যাম্পের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা পরিচালনা করেন ডমিনিক সেন্টু গোমেজ। বুট ক্যাম্পে একটি সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু ফোরামের শিশুরা অংশগ্রহণ করে। এছাড়া সকাল থেকে পরিবেশের বিভিন্ন দূষণ ও জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য সচেতনতামূলক বিষয় নিয়ে কয়েকটি জ্ঞানমূলক সেশন ফেসিলেটেট করা হয় যার মাধ্যমে শিক্ষার্থীরা এবং উপস্থিত সকলে উপকৃত হয়।  পরিশেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জোয়ান্না ডি রোজারিও, সিনিয়র ম্যানেজার, আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status