|
সচিবালয়মুখী প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের পুলিশের বাধা, জলকামান
নতুন সময় প্রতিবেদক
|
![]() সচিবালয়মুখী প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের পুলিশের বাধা, জলকামান এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। রোববার বেলা ৩টার দিকে আন্দোলনরতরা ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। এসময় সহস্রাধিক আন্দোলনকারী শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে তারা সচিবালয়ের দিকের রাস্তায় রওনা দেন। এ সময় পুলিশ ব্যারিকেড দেয়। বিকেল চারটার কিছু আগে পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে। তবে আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করছেন। আন্দোলনকারীদের একজন ইব্রাহীম খলিল দুপুরে বলেছিলেন, মিছিল নিয়ে তারা হাইকোর্ট মাজার পর্যন্ত যাবেন। তারপর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এসে আবারও অবস্থান কর্মসূচি পালন করবেন। এর আগে সকালে সহস্রাধিক আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ করেন। মহাসমাবেশ ও পদযাত্রায় ঢাকা ও চট্টগ্রামের চাকরি ফেরত প্রত্যাশীরা অংশ নিয়েছেন। আন্দোলনরতরা জানিয়েছেন, টানা ১১ দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন। এর আগে গত বুধবার রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন করেন সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। পরে গত বৃহস্পতিবার আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুলিশ জলকামান ব্যবহার করে শাহবাগ থেকে তাদের সরিয়ে দেয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
ডেটা সেবায় নেতৃত্বের ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও রবির শক্তিশালী মুনাফা
২+২ ও ৩+১ শিক্ষাপথ চালুতে ড্যাফোডিল ও ইউনিভার্সিটি অব উলংগংয় অস্ট্রেলিয়া'র সমঝোতা
‘সরকারের বিরুদ্ধে বলিনি, নিরাপত্তাহীনতা-ক্ষোভ থেকেই লাইভ করেছিলাম’
বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
