ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা দলের কার্যক্রম আর চলবে না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2025, 10:57 AM

বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা দলের কার্যক্রম আর চলবে না

বৈশ্বিক বিপর্যয় মোকাবিলায় যুক্তরাষ্ট্রের জরুরি সহায়তা দলের কার্যক্রম আর চলবে না

আন্তর্জাতিক বিপর্যয় ও সংকটে সহায়তা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুপরিচিত একটি কর্মসূচি বড় ধরনের আর কোনো জরুরি পরিস্থিতিতে কাজে লাগানো হবে না। বিশ্বে যুক্তরাষ্ট্রের সহায়তা দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম মার্কিন বৈদেশিক সহায়তা সংস্থা (ইউএসএআইডি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভেঙে দেওয়ার কারণে ওই কর্মসূচি আর কাজ করবে না। বিষয়টি সম্পর্কে অবগত আছে এমন নয়টি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

দ্য ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম বা ডিএআরটিএস নামে পরিচিত কর্মসূচিতে উচ্চ প্রশিক্ষিত কর্মীরা কাজ করে থাকেন। কোনো বিপর্যয় বা গুরুতর সংকটকালে যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তায় নেতৃত্ব দিতে এসব কর্মীকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোতায়েন করা হতো।

দ্য ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স রেসপন্স টিম বা ডিএআরটিএস নামে পরিচিত কর্মসূচিতে উচ্চ প্রশিক্ষিত কর্মীরা কাজ করে থাকেন। কোনো বিপর্যয় বা গুরুতর সংকটকালে যুক্তরাষ্ট্র সরকারের মানবিক সহায়তায় নেতৃত্ব দিতে এসব কর্মীকে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মোতায়েন করা হতো।
সাম্প্রতিকতম ইতিহাসে ডিএআরটিএসের কর্মীদের যেখানে মোতায়েন করা হয়েছে, সেগুলোর একটি হাইতি। ২০১০ সালে প্রলয়ঙ্করী এক ভূমিকম্পে দেশটিতে প্রায় ৩ লাখ মানুষ মারা যান। এ ছাড়া ২০১১ সালে জাপানে তীব্র ভূমিকম্প ও সুনামির আঘাত ছাড়াও ইরাক ও সিরিয়া যুদ্ধে এ দলকে মোতায়েন করা হয়েছিল। জাপানে ওই ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয় ও তেজস্ক্রিয় উপকরণ ছড়িয়ে পড়ে।

শাস্তিমূলক ব্যবস্থার সম্মুখীন হওয়ার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক ইউএসএআইডির সাত কর্মী রয়টার্সকে বলেছেন, বর্তমানে আফগানিস্তান, গাজা, সুদান ও ইউক্রেনে ডিএআরটিএসের কার্যক্রম চলছে। কিন্তু সম্প্রতি ইউএসএআইডিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তহবিলের জোগান বন্ধ করে দেওয়ায় এ চার স্থানে আর স্বাভাবিক কাজ চালাতে পারবে না ডিএআরটিএস।

ডিএআরটিএসের কিছু কর্মীকে ইতিমধ্যে ওয়াশিংটনে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কর্মীরা তাঁদের অফিশিয়াল ই–মেইল বা অন্যান্য ইলেকট্রনিক ব্যবস্থায় প্রবেশ করতে পারছেন না। কিছু সূত্র বলছে, ক্ষেত্রবিশেষে এক–একটি ডিএআরটিএস–এর সদস্য সংখ্যা ১০ থেকে ৫০ জনের বেশি হয়ে থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status