ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
দেশের প্রথম ১০০% অনলাইনভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা চালু ২৩ জানুয়ারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 January, 2025, 6:01 PM
সর্বশেষ আপডেট: Sunday, 12 January, 2025, 6:32 PM

দেশের প্রথম ১০০% অনলাইনভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা চালু ২৩ জানুয়ারি

দেশের প্রথম ১০০% অনলাইনভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা চালু ২৩ জানুয়ারি

বাংলাদেশে অ্যাম্বুলেন্স সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পেলেও, এ সেক্টরে এখনো অনেক ঘাটতি বিদ্যমান। জরুরি প্রয়োজনে দ্রুত অ্যাম্বুলেন্স পাওয়া কঠিন, সেবার মান নিয়ে প্রশ্ন থাকে, এবং খরচের স্বচ্ছতার অভাব এবং অতিরিক্ত ভাড়া সাধারণ মানুষের জন্য জরুরি সেবা গ্রহণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সেবা পেতে রোগীর পরিবারকে ব্যক্তিগত যোগাযোগের ওপর নির্ভর করতে হয়, যা সময়মতো সেবা প্রাপ্তির পথে বড় বাধা সৃষ্টি করে।

এই সমস্যা সমাধানে এবং অ্যাম্বুলেন্স সেবায় একটি যুগান্তকারী পরিবর্তন আনতে আগামী হচ্ছে (২৩ জানুয়ারি) অ্যাম্বুফাস্ট ডটকম বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। দেশের প্রথম ১০০% অনলাইনভিত্তিক অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে, অ্যাম্বুফাস্ট ডটকম অ্যাম্বুলেন্স সেবাখাতকে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করে রোগী এবং তাদের পরিবারের জন্য জরুরী সেবা প্রাপ্তি কমমূল্যে সহজলভ্য করবে।

অ্যাম্বুফাস্ট ডটকম এর প্রাসঙ্গিকতা ও বৈশিষ্ট্যসমূহ:

২৪/৭ সেবা প্রাপ্তি: ওয়েব সাইট এ রিয়েল টাইম অ্যাম্বুলেন্স বুক করার সুবিধা ৬০ সেকেন্ডে রেসপন্স। ২৪/৭ হট লাইন নাম্বার ০৯৬১৪-৯১১৯১১ এর মাধ্যমেও অ্যাম্বুলেন্স বুকিং এর বাবস্থা আছে 
নিকটবর্তী সেবার নিশ্চয়তা: জিও-লোকেশন প্রযুক্তি ব্যবহার করে নিকটবর্তী অ্যাম্বুলেন্স খুঁজে পাওয়া। গ্রাহকদের প্রযুক্তির বিকাশের সুফল পৌঁছে দেওয়া।

বিভিন্ন ধরণের সেবা: সাধারণ এসি অ্যাম্বুলেন্স থেকে আইসিইউ সাপোর্টযুক্ত এবং এয়ার অ্যাম্বুলেন্স বুকিং সুবিধা।

মূল্য স্বচ্ছতা: মুল লক্ষ পর্যায়ক্রমে অ্যাম্বুলেন্সের ভাড়া কমিয়ে আনা। অগ্রিম খরচ জানা যাবে, লুকানো চার্জ নেই।

রিয়েল-টাইম ট্র্যাকিং: অ্যাম্বুলেন্সের গন্তব্য ও অবস্থান রিয়েল-টাইমে ট্র্যাক করা যাবে।

দক্ষ গ্রাহক সহায়তা: অভিজ্ঞ কাস্টমার সাপোর্ট টিমের মাধ্যমে জরুরি সহায়তা।

অ্যাম্বুফাস্টের প্রতিষ্ঠাতারা বলেন, আমরা বিশ্বাস করি, আধুনিক প্রযুক্তি এবং সময়মতো সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবন রক্ষার পথ সহজ হবে। অ্যাম্বুফাস্ট ডটকম এমন একটি প্ল্যাটফর্ম, যা অ্যাম্বুলেন্স সেবার দীর্ঘদিনের ঘাটতি পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

অ্যাম্বুফাস্ট ডটকম সেবাটি প্রথমে দেশের প্রধান শহরগুলোতে চালু হবে এবং পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অ্যাম্বুলেন্স সেবা পেতে ambufast.com এ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status