ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 January, 2025, 4:39 PM

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?

বিয়ে সেরে ফেললেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শী। পাত্র নিলয় যুক্তরাষ্ট্রপ্রবাসী। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা। এরইমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমসূত্রে জানা গেছে, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজে একই আসরের প্রতিযোগী ছিলেন তারা। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে।

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?


এরপর পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়।
 
তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছে না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না।

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?


কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার।

পড়শী চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ দিয়ে পরিচিতি পান। এখন তিনি দেশে-বিদেশে স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। মাঝে মধ্যে তিনি নাটকে অভিনয়ও করেন।

সম্প্রতি প্রযোজনাও শুরু করেছেন এ গায়িকা-অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status