ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
সাজেকে গোলাগুলি: আটকা পর্যটকরা ফিরছেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 December, 2024, 4:41 PM

সাজেকে গোলাগুলি: আটকা পর্যটকরা ফিরছেন

সাজেকে গোলাগুলি: আটকা পর্যটকরা ফিরছেন

“দুদিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনও সাজেকে আছেন।” রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে গোলাগুলির ঘটনায় আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। বাঘাইছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউাএনও) শিরিন আক্তার বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বুধবার বেলা ২টার দিকে পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির দিকে রওনা দিয়েছেন।”

এর আগে মঙ্গলবার সারাদিন সাজেক ও মাচালং এর ৭ নম্বর ওয়ার্ডের শীপপাড়া নামক এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে সাজেক রিসোর্ট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান।

গোলাগুলির কারণে বিকালে প্রায় ১০টি পর্যটকবাহী গাড়ি সাজেক ছেড়ে যায়নি। রাতে অন্তত পাঁচ শতাধিক পর্যটক সাজেক অবস্থান করছিলেন। এই পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে নির্দেশনা দেয় রাঙামাটি জেলা প্রশাসন।

বুধবার মতিজয় ত্রিপুরা বলেন, “যারা আটকা পড়েছিল এবং বুধবার সকালে যাদের চলে যাওয়ার কথা ছিল, তারা বেলা ২টার পর সেনাবাহিনীর সহায়তায় সাজেক ছেড়ে গেছেন। তবে দুদিনের জন্য যারা এসেছেন তাদের মধ্যে কিছু পর্যটক এখনও সাজেকে আছেন।”

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আধিপত্য বিস্তারের জেরে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এবং প্রসীত খীসার নেতৃত্বাধীন ইপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছে। তবে এতে হতাহতের কোনো খবর মেলেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status