ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পলাশে রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 November, 2024, 7:42 PM

পলাশে রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ

পলাশে রাস্তার ইট তুলে দেয়াল নির্মাণ

নরসিংদীর পলাশে সরকারি রাস্তা থেকে ইট তুলে সেখানে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে সুভাশ সেন নামে এক প্রতিবেশির বিরুদ্ধে। উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকার বুড়িবাড়ি গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়কের এসব ইট তুলে সড়কের মাঝে এই দেয়াল নির্মাণ করা হয়। এতে করে ওই গ্রামের ৫০টি পরিবারের যাতায়াত বন্ধ হয়ে যায়। 

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকাবাসীর চলাচলের জন্য গত ৬ মাস পূর্বে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের বরাদ্ধ থেকে বুড়িবাড়ি গ্রামে সড়কটি নির্মাণ করে উপজেলা পরিষদ। গত দুই দিন ধরে প্রতিবেশি সুভাশ সেন সড়কের ইট তুলে ফেলে দিয়ে জোরপুর্বক সড়কের মাঝে দেয়াল নির্মাণ কাজ করছে। এলাকাবাসি এতে বাঁধা দিতে এসে হুমকির শিকার হতে হচ্ছে।

ভুক্তভোগী বিকাশ পাল জানান,আমাদের বাড়িতে যাওয়ার এ সড়কটি গত কয়েকমাস পূর্বে উপজেলা পরিষদ থেকে করে দেওয়ার ফলে আমরা কয়েকটি পরিবার এ সড়ক দিয়ে যাতায়াত করি।কিন্ত গত দুদিন ধরে আমাদের প্রতিবেশি সুভাস সেন জোর পূর্বক রাস্তার ইট তুলে রাস্তায় মাঝখানে দেয়াল নির্মান করছেন।বাধা দিতে আসলে নানা রকম ভয়ভীতি দেখাচ্ছে।

অভিযুক্ত সুভাশ সেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়কের জমি তার নিজের। তাই তিনি সেখান থেকে আগের তৈরি রাস্তার ইট তুলে নতুন করে দেয়াল নির্মাণ করছেন। 
এব্যাপরে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন জানান, সরকারি ভাবে কোন রাস্তা নির্মাণ হলে সেখানে কেও জমির মালিক থাকলেও তিনি রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status