|
সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ৬ দিনের রিমান্ডে এর আগে, সোমবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে ধীরেন্দ্রনাথ শম্ভুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন। এরপর তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের অনেক নেতা আত্মগোপনে যান। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছেন। আবার অনেকে দেশ ছেড়েছেন বলে খবর পাওয়া গেছে। এরই মধ্যে গতরাতে ধীরেন্দ্রনাথ শম্ভুকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। বরগুনা-১ আসনে ১৯৯১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সাতবার মনোনয়ন পেয়ে পাঁচবার সংসদ সদস্য হন শম্ভু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
