নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Wednesday, 11 September, 2024, 6:22 PM
নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ
নোয়াখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হইতে নগদ টাকা ও ঘর মেরামত করার জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বেগমগঞ্জের চৌরাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পৃষ্টপোষকতায় নোয়াখালী ও বেগমগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বন্যা পরবর্তী নোয়াখালীর ৮টি উপজেলার অসহায় পরিবারদের মাঝে এই ঢেউ টিন বিতরণ করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালীর সাধারন সম্পাদক মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগরী শাখার সাধারন সম্পাদক আলী ইকবাল, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব, ইসলামি আন্দোলনের শিক্ষা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুর রহিম সহ আরও অনেকেই।
বন্যায় ক্ষতিগ্রস্থ ৪২ জন কে নগদ সাত হাজার টাকা ও গৃহ নির্মানের জন্য দুই বান করে ঢেউটিন বিতরণ করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার ইসলামি আন্দোলনের নেতাকর্মী, সাংবাদিক, ও সচেতন মহল সহ আরো অনেকে।