শেরপুর শ্রীবরদীতে নিহত লিটন মিয়া ও বড় শরিফুল ইসলাম দুই ভাইয়ের নৃশংস হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসী (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১টা সময় শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নে মালাকোচা গ্রামে মানববন্ধন করেন এসময় নিহত শরিফুল ইসলাম ছেলে মো. ইমন মিয়া বলেন আমি আমার বাবা হত্যাকারীদের ফাঁসি চাই
গত ২৪ আগস্ট শনিবার সকালে সাড়ে ৯ টায় দিকে শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামের প্রতিপক্ষ আলতাফ হোসেন শিরা
মসজিদের চাঁদা নিয়ে দ্বন্দ্বে হামলা ও মারপিটের ঘটনায় আহত স্কুলশিক্ষক শরিফুল ইসলাম (৪৮) ঘটনার ১৫ দিন পর ৯ সেপ্টেম্বর সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নুরুল হকের ছেলে ও মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।এর আগে ওই হামলার ঘটনায় শরিফুলের ছোটভাই শ্রমিক দল নেতা লিটন মিয়া (৪৩) নিহত হয়েছিলেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী জানান, ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।