ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আজীমপুরে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে কী ঘটেছিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2024, 12:56 PM

আজীমপুরে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে কী ঘটেছিল

আজীমপুরে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে কী ঘটেছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাশেই আজিমপুর সরকারি কলোনি। ঢাবিসহ আশপাশের অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতে সময় কাটাতে আসেন এ এলাকায়। হঠাৎ করেই গতকাল (মঙ্গলবার) রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ওখানে। 

কলোনি এলাকায় কলার খোসা ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

পরবর্তীতে আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাদের দেখতে আসেন।

ঘটনাস্থলে থাকা ঢাবির এক শিক্ষার্থী জানান, হাজী মুহম্মদ মুহসীন হলের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলাউদ্দিন কর্তৃক ড্রেনে কলার খোসা ফেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীর সদস্যরা।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহবুব কায়সার ও প্রক্টরিয়াল মোবাইল টিমের সহযোগিতায় এ ঘটনার সমাধান হয়। 

এ প্রসঙ্গে মাহবুব কায়সার বলেন, এ বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলাপ করেছি। শিক্ষার্থীদের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করেছি। ওদের মধ্যে যারা অপরাধী তাদের বিষয়ে কথা বলেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status