এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিহত জনির বাবা ইয়াসিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, সোনারগাঁ পৌরসভার বালুয়া দীঘির পাড় এলাকার বাসিন্দা ইয়াছিনের ছেলে জনি নাফ গাড়িতে হেলপাড়ের কাজ করতো। গত ২০ জুলাই ছাত্রবৈষম্য আন্দোলন পন্ড করতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে আগ্নেয়্স্ত্রা, পিস্তল, সটগান, ককটেল, লাঠি সোঠা নিয়ে কাচঁপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এসময় ছাত্রজনতাকে উদ্দেশ্য করে এলোপাথাড়ি গুলি ও মারধর করে। বিকেল পাচঁটার দিকে জনি কাচঁপুর সেতুর ঢালে বুকে দুটি গুলবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।