|
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনে মহাপরিচালক
নতুন সময় প্রতিনিধি
|
![]() আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনে মহাপরিচালক সকাল ১১.৩০ সময় মহাপরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে পৌছালে আনসার ব্যাটালিয়ন সদস্যদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি ৩ আনসার ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বাষিকীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। ![]() আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শনে মহাপরিচালক মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনা বিভিন্ন পদবীর আনসার ব্যাটালিয়ন সদস্যদের দরবারে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন দেশ সেবার আদর্শকে সমুন্নত রেখে ও ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। দরবারে তিনি ব্যাটালিয়ন আনসারদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি বাহিনীর সুযোগ সুবিধা বৃদ্ধিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। দরবারে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমেদ ফজলে রাব্বী ও পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ উপস্থিত ছিলেন। খুলনা রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে বিকাল ৩:১৫ ঘটিকায় অত্র রেঞ্জের সকল ইউনিট কমান্ডারদের সঙ্গে এবং বিকাল ৪:১৫ ঘটিকায় খুলনা রেঞ্জের ১৪ টি ইউনিটের দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারসহ সর্বস্তরের সদস্য-সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভায় মহাপরিচালক মহোদয় মিলিত হন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের সবার প্রচেষ্টায় বাহিনীর সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বাহিনীর সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকল কাজের পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। তিনি আরও বলেন যার যার অবস্থান থেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ বাহিনীর সুনাম বৃদ্ধিতে অগ্রনী ভুমিকা রাখতে হবে। সভায় দলনেতা-দলনেত্রীদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন। এবং তিনি বাহিনীর সুযোগ সুবিধা বৃদ্ধিতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে মহাপরিচালক মহোদয় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তদের মতবিনিময় সভায় অংশগ্রহণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে তিনি খুলনা দৌলতপুর আনসার ফ্লাওয়ার মিল পরিদর্শন করেন।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ২১ আগষ্ট ২০২৪ খ্রিষ্টাব্দে ২৯ আনসার ব্যাটালিয়ন, নাভারণ, শার্শা, যশোরসহ আরো কয়েকটি ইউনিট পরিদর্শন করবেন |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
