ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে পুনর্গঠন হলো ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 20 August, 2024, 8:02 PM

আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে পুনর্গঠন হলো ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদ

আব্দুল আউয়াল মিন্টুর নেতৃত্বে পুনর্গঠন হলো ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদ

আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন ব্যাংকটির অন্যতম উদ্যোক্তা পরিচালক ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। তার নেতৃত্বেই ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পুনর্গঠিত পরিচালনা পর্ষদে উদ্যোক্তাদের মধ্যে মোয়াজ্জেম হোসেন ও জাকারিয়া তাহের পরিচালক হয়েছেন। স্বতন্ত্র পরিচালক হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেলিতা মেহজাবিন ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার।

অভিযোগ আছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আব্দুল আউয়াল মিন্টুকে জোর করে ন্যাশনাল ব্যাংক থেকে বের করে সেটি দখলে নেয় শিকদার পরিবার। কিছুদিন আগে তাদেরকে হটিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ এস আলম গ্রুপের হাতে তুলে দেয় বাংলাদেশ ব্যাংক।

তবে ছাত্র-জনতার ডাকা অসহযোগ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ায় এবং দেশের পটপরিবর্তিত পরিস্থিতিতে আবারও ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পেলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status