ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি
ড. মো. সবুর খান চেয়ারম্যান, ইশতিয়াক আবেদীন সেক্রেটারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 17 August, 2024, 2:39 PM

ড. মো. সবুর খান চেয়ারম্যান, ইশতিয়াক আবেদীন সেক্রেটারি

ড. মো. সবুর খান চেয়ারম্যান, ইশতিয়াক আবেদীন সেক্রেটারি

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) কার্যনিবাহী পরিষদের জরুরি সভায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি কার্যনিবাহী পরিষদের সভায় (স্মারক # ২০২৪ এপিইউবি, ইসিএম ০৮(০১)-১৩১) উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চেয়ারম্যান শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিষয় সংক্ষেপ উপস্থাপন করেন সেক্রেটারি জেনারেল ড. কাজী আনিস আহমেদ। শিক্ষানুরাগী ড. মো. সবুর খান, অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (AUAP) প্রেসিডেন্ট এবং গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান। তিনি বাংলাদেশে ওয়ার্ল্ড ইউনিয়ন অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের (WUSSE) রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ফোরামের (AUPF) স্থায়ী কমিটির সদস্য তিনি। জনাব খান ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি।

অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (APUB) সফল জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (AUAP) সদস্য ইশতিয়াক আবেদিন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) সদস্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status