|
উত্তরার আজমপুরে বিক্ষোভকারী-পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষ
নতুন সময় প্রতিবেদক
|
![]() উত্তরার আজমপুরে বিক্ষোভকারী-পুলিশ-আওয়ামী লীগের সংঘর্ষ এর আগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান করছেন। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য দাবি হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা কর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
