ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আনোয়ারায় নিষিদ্ধ সময়ে মাছ বহন করায় জরিমানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 July, 2024, 6:23 PM

আনোয়ারায় নিষিদ্ধ সময়ে মাছ বহন করায় জরিমানা

আনোয়ারায় নিষিদ্ধ সময়ে মাছ বহন করায় জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ বহন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এসময় ট্রাকে থাকা ৫২ মণ চাপিলা মাছ জব্দ করা হয়।

মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদরের থানার সামনে থেকে ট্রাকটি আটক করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইশতিয়াক ইমন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার  মো. হুজ্জাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, জব্দকৃত মাছগুলো বুধবার সকালে ৩০ কেজি হারে ছয়টি এতিমখানায় বিতরণ করে বাকি মাছ ১লাখ ৩৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status