ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সোমবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে পুঁজিবাজারও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 June, 2024, 3:20 PM

সোমবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে পুঁজিবাজারও

সোমবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে পুঁজিবাজারও

প্রতি বছরের মতো ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ থাকায় তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

ব্যাংক বন্ধ থাকায় আগামীকাল সোমবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না।

সোমবার পুঁজিবাজার বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে দুই স্টক এক্সচেঞ্জে।

৩০ জুন ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধবার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে পরদিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ব্যাংক হলিডে থাকে। আরেক দিন হচ্ছে ৩১ ডিসেম্বর। পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় এ দিনে।

প্রতি বছরে বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুইদিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

মঙ্গলবার যথারীতি সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকের মত একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status