ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 May, 2024, 2:53 PM

রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ

রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ভিডিও প্রকাশ

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব কর্মকর্তা মারা গেছেন। বিধ্বস্ত হেলিকপ্টারে ছিলেন পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিও। 

তবে প্রেসিডেন্টের মৃত্যুর বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করেননি দেশটির সরকারি কর্মকর্তারা। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে প্রেসিডেন্ট রাইসিসহ হেলিকপ্টারে থাকা কর্মকর্তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। 

এবার রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। ড্রোনে ধারণ করা হচ্ছে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেছেন আলজাজিরার সাংবাদিক আলি হাশেম। এ ছাড়া ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এ ছবি ও ভিডিও প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, রাইসিকে বেল-২১২ মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রের তৈরি। পশ্চিমা দেশগুলোর তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান। এগুলোর বেশিরভাগই কয়েক দশকের পুরোনো।

সোমবার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পিছনের অংশ ছাড়া কিছুই অবশিষ্ট নেই।
https://twitter.com/i/status/1792395658831577388

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status