|
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু ৪ ফেব্রুয়ারি দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। ইতোমধ্যে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির ঢল নেমেছে। ধর্মপ্রাণ মানুষের স্রোত এখন টঙ্গীমুখী। এ স্রোত থাকবে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। আজ ইজতেমা মাঠে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। জানা যায়, বুধবার থেকেই জামাতবদ্ধ মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হতে থাকেন। দেশের ৬৪টি জেলাসহ বিদেশি মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে বয়ান, কারগুজারি, তাশকিল, তালিম, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও ইবাদত-বন্দেগিতে মশগুল। বৃহস্পতিবার সকাল থেকে ময়দানের প্রতিটি খিত্তায় আগত মুসল্লিদের উদ্দেশে তালিম শুরু হয়েছে। সকালে সমবেত মুসল্লিদের উদ্দেশে উদ্বোধনী ও তালিমি বয়ান করেন ভারতের মাওলানা আহমদ লাট। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক। এবারের ইজতেমায় বিশ্বের ৮৫টি দেশের প্রায় ৪-৫ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
