ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
পঞ্চগড়ে শুরু হচ্ছে ভূমিজ নাট্যদলের অভিনয় কর্মশালা
মুস্তাক আহমেদ,পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 31 January, 2024, 7:21 PM

পঞ্চগড়ে শুরু হচ্ছে ভূমিজ নাট্যদলের অভিনয় কর্মশালা

পঞ্চগড়ে শুরু হচ্ছে ভূমিজ নাট্যদলের অভিনয় কর্মশালা

পঞ্চগড়ে শুরু হচ্ছে ভূমিজ নাট্যদলের আয়োজনে অভিনয় কর্মশালা । ইতিমধ্যে শুরু হয়েছে প্রচার প্রচারনা । জেলার সাংস্কৃতিক কর্মীদের মধ্যে এ নিয়ে তৈরী হয়েছে উৎসবের আমেজ।
প্রতি বছরের ন্যায় এবারও অনাড়ম্বরে শুরু হচ্ছে এই প্রশিক্ষণ কর্মশালাটি। আগামী ০৮ ফেব্রুয়ারী ২০২৪ থেকে ১০ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ০২:০০ টা হতে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত চলবে এই কর্মশালা। মোট ১২ ঘন্টার এই কর্মশালাটিতে প্রশিক্ষনার্থীদের জন্য রয়েছে আর্কষনীয় চমক। রয়েছে জীবনকে ভিন্ন চোখে দেখার এক যাদুকরী অধ্যায়।
মাত্র ৩০০ টাকার বিনিময়ে থাকছে রেজিষ্ট্রেশন করার সুযোগ। তবে মাত্র ৩০ জন অংশগ্রহণকারী সুযোগ পাবেন এ কর্মশালায় । ভূমিজ নাট্যদলের কর্মীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইনের মাধ্যমে আগ্রহী পাটিসিপেন্টদের কর্মশালা সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করছে।
অভিনয় প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক ও ভূমিজ নাট্যদলের দলপ্রধান সরকার হায়দার বলেন অভিনয় এবং থিয়েটার জীবনের সবকিছুতে শৃংখলার আনন্দ যুক্ত করে। ১২ ঘন্টার এই কোর্সটি আপনার জীবনে নতুন ভাবনা আনবে। আর অবাক করার মতো কিছু ঘটনা ঘটে যাবে নিশ্চিত। ভূমিজ নাট্যদলের ফুইসবুক পেইজের ক্যাম্পেইনের মাধ্যমে অংশগ্রহনকারীরা সহজেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন। এমনকি গুগল ফরমের মাধ্যমে সহজ কিছু তথ্য দিয়েও রয়েছে অংশগ্রহনের সুযোগ।  
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পঞ্চগড় জেলার একমাত্র নিবন্ধিত নাট্যদল ভূমিজ । ভুমিজ নাট্যদল পঞ্চগড় জেলায় একযুগের বেশী সময় ধরে নাট্যচর্চা করে আসছে। নাট্যদল ভূমিজে ২০১৬ সালে জাতীয় নাট্যউৎসব এবং ২০১৮ সালে আন্তজার্তিক নাট্যউৎসবের আয়োজন করে ইতিমধ্যে জেলার সাংস্কৃতিক আন্দোলনে অসামান্য ভূমিকা রেখে চলেছে। দেশ ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভূমিজের কর্মীরা পরাশুনা করছে । ভূমিজ নাট্যদলের সাথে কাজ করে অগনিত অভিনয় শিল্পীরা সিনেমা ও টেলিভিশনসহ শিল্পচর্চার বিভিন্ন মাধ্যমে সফলতার সাথে কাজ করে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status