ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৯ নভেম্বর ২০২৬ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ে করেছেন অভিনেত্রী অর্ষা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 15 January, 2024, 12:46 AM

বিয়ে করেছেন অভিনেত্রী অর্ষা

বিয়ে করেছেন অভিনেত্রী অর্ষা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। গত দুই থেকে তিন মাস আগে পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন। বর উদীয়মান অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।

রোববার (১৪ জানুয়ারি) বিয়ের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী অর্ষা। ওই ছবিগুলোতে দেখা যায়, অর্ষার বর শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, নির্মাতা-অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। ছবির ক্যাপশনে অর্ষা লিখেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবেই আমরা বিবাহিত।’


বিয়ের বিষয়ে অর্ষা বলেন, ‘গত ৬/৭ মাস ধরেই আমাদের বিয়ের বিষয়ে দুই পরিবারে আলোচনা হচ্ছে। ইমরান আমার বন্ধু। আমাদের বোঝাপোড়াটা ভালো, দুই পরিবারেও কথাবার্তা চলছিল। এরমধ্যে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে আইসিইউতে নেওয়া হয়। মা কিছুটা সুস্থ হলে আইসিইউ থেকে ফেরেন। এরপর তিনি উঠেপড়ে লেগে যান, বিয়ের বিষয়টি শেষ করতে। ছোট পরিসরে আমাদের বিয়েটা হলো।’

এই জুটি জানান, দ্রুতই তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে শোবিজ অঙ্গনের তারকারা আমন্ত্রিত থাকবেন।

২০০৯ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু নাজিয়া হক অর্ষার। এরপর থেকে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। এই অভিনেত্রীর অভিনীত আলোচিত একটি ওয়েব সিরিজ ‘নেটওয়ার্কের বাইরে’। সর্বশেষ তাকে দেখা গেছে ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রে।

এদিকে, মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে ‘গেরিলা’ সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। এরপর ‘গেরিলা’, ‘আলফা’, ‘গাড়িওয়ালা’ বেশ কিছু প্রশংসনীয় ছবিতে দেখা গেছে তাঁকে। আর অর্ষা ও ইমরান একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সাহস’ চলচ্চিত্রে। তবে ‘মহনগর’ ও ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেতা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status