|
নতুন মন্ত্রিসভার শপথে থাকবেন ১৪শ অতিথি
নতুন সময় প্রতিবেদক
|
![]() নতুন মন্ত্রিসভার শপথে থাকবেন ১৪শ অতিথি মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন মন্ত্রীদের জন্য পরিবহন পুলে নতুন গাড়িও প্রস্তুত করা হয়েছে। তবে কারা মন্ত্রী হচ্ছেন সে তালিকা এখনও পাওয়া যায়নি। কাজেই তাদের ফোন দেওয়ার কোনও প্রশ্নই আসে না। শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৩ থেকে ১৪শ অতিথির তালিকা করা হয়েছে। জানা গেছে, নতুন মন্ত্রিসভায় পুরনোদের মধ্য থেকে ৪০ থেকে ৪৫ শতাংশ রাখা হতে পারে। নতুন মুখ থাকবে ৫০ থেকে ৫৫ শতাংশ। সংবিধান অনুযায়ী, নতুন সংসদ সদস্যদের গেজেট প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে তাদের শপথ অনুষ্ঠান করতে হয়। এরপর কতদিনের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠন করতে হয় এর সাংবিধানিক কোনও বাধ্যবাধকতা নেই। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য বলছে, ২০০৮ সালের নির্বাচন হয়েছে ২৯ ডিসেম্বর, গেজেট ২ জানুয়ারি আর মন্ত্রিসভা গঠন হয়েছে ৬ জানুয়ারি। ৫ জানুয়ারি নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। এরপর ৮ জানুয়ারি গেজেট প্রকাশের পর ১২ জানুয়ারি সরকার গঠন হয়। আর ২০১৮ সালে ৩০ ডিসেম্বর ভোটের পর পহেলা জানুয়ারি গেজেট প্রকাশ হয়ে ৭ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। কিন্তু গেলো তিন টার্মে কিছুটা ব্যতিক্রম হচ্ছে এবারের মন্ত্রিসভার শপথ। সংসদ সদস্যদের শপথের একদিন পরই মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিপরিষদ সূত্রে জানা যায়, এবারের মন্ত্রিসভায় পুরনো থেকে ৪০ শতাংশের বেশি থাকতে পারে। আর বাকি অংশে চমক দেখাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু: লেবাননই মূল আলোচ্যবিষয়, জানাল ইরান
ইলিয়াস আলীকে গুমের সাথে জিয়াউল আহসান জড়িত ছিলেন, ট্রাইব্যুনালে সেনাসদস্য ইমরুল কায়েসের জবানবন্দি
সংসদে মিনিটে খরচ পৌনে ৩ লাখ অথচ বিরোধীদল পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভের আলোচনা করে
চাঁদাবাজির অভিযোগে পুলিশ হেফাজতে বিএনপির এমপির ছেলে
