ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম, পাঠানো হলো পঙ্গু হাসপাতালে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 January, 2024, 2:18 PM

উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম, পাঠানো হলো পঙ্গু হাসপাতালে

উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম, পাঠানো হলো পঙ্গু হাসপাতালে

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।



সোমবার (৮ জানুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার গটিয়া গ্রাম থেকে বাড়ি ফেরার পথে হাট ভরতখালী মোড়ে এই হামলার ঘটনা ঘটে। জাহাঙ্গীর কবিরকে গুরুতর অবস্থায় প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির গাইবান্ধা জেলা যুবলীগের সহ-সভাপতি। তিনি প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার ভাগনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর নির্বাচনী এজেন্ট ছিলেন জাহাঙ্গীর কবির।

ফারজানা রাব্বী বুবলী ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মেয়ে। দলের মনোনয়ন বঞ্চিত হয়ে ফারজানা রাব্বী বুবলী স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট। আসনটিতে নৌকার প্রার্থী মাহমুদ হাসান রিপন ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার বিকেলে বাড়ি ফেরার পথে হাট ভরতখালী মোড়ে পথরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় দুর্বৃত্তরা সিএনজিচালিত অটোরিকশা থেকে জাহাঙ্গীর কবিরকে নামিয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ধারণা করা হচ্ছে, নির্বাচনী জেরেই জাহাঙ্গীর কবিরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এই হামলায় জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status