ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নৌকায় ভোট দিয়ে শাহজাহান ওমর বললেন এখন কথা বলা যাবে না
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি
প্রকাশ: Sunday, 7 January, 2024, 11:51 PM

নৌকায় ভোট দিয়ে শাহজাহান ওমর বললেন এখন কথা বলা যাবে না

নৌকায় ভোট দিয়ে শাহজাহান ওমর বললেন এখন কথা বলা যাবে না

দল বদল করে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে প্রতাশ্যে নৌকা প্রতীকে সীল মেরে ভোট প্রদান করেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের শাহজাহান ওমর বীর উত্তম। আজ সকাল ১০ টার দিকে উপজেলার সাংগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। অনুভূতি জানতে চাইলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এখন কথা বলা যাবে না সময় আছে নাকি ফালতু কথা বলার। ঝালকাঠির দুটি সংসদীয় আসনের ২৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন শুরু হয়। জেলার রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে রয়েছে ৯০টি। এ আসনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সদ্য যোগদিয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেয়া ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমসহ ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৮ জন। আর সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৩৭টি। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন । এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬৪ জন। এ আসনে আ’লীগের আমির হোসেন আমুসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বীতা করছেন। নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনারোধে জেলার চারটি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী নিয়োজিত রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status