ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মেহেরপুরে ভোট কেন্দ্রে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় ৩ ব্যক্তিকে ৭ দিনের জেল
সেলিম রেজা,মেহেরপুর
প্রকাশ: Sunday, 7 January, 2024, 11:48 PM
সর্বশেষ আপডেট: Sunday, 7 January, 2024, 11:49 PM

মেহেরপুরে ভোট কেন্দ্রে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় ৩ ব্যক্তিকে ৭ দিনের জেল

মেহেরপুরে ভোট কেন্দ্রে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় ৩ ব্যক্তিকে ৭ দিনের জেল

মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের কলাই ডাঙ্গা ভোট কেন্দ্রে ভোট প্রদানে বাধা সৃষ্টি করায় নজরুল ইসলাম,ইউনুস আলী ও নিয়ামত আলী নামের ৩ ব্যক্তিকে ৭ দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরের দিকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ৩ জনকে ৭ দিন করে জল দেওয়া হয়। সাজাপ্রাপ্ত নজরুল ইসলাম কলাডাঙ্গা গ্রামের ইউসুফ আলীর ছেলে, ইউনুস আলী ইউসুফ আলীর ছেলে এবং নিয়ামত আলী হোসেন আলীর ছেলে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন আদালত পরিচালনা করেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, ভোট প্রদানে বাধা সৃষ্টি করা ও সামনে জটলা তৈরি করায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) ধারায় ৩ জনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status