|
নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বিপুল ভোটে বিজয়ী
নতুন সময় প্রতিবেদক
|
![]() নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের বিপুল ভোটে বিজয়ী এ আসনে ওবায়দুল কাদেরের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী খাজা তানভীর আহমেদ। সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ওবায়দুল কাদের নোয়াখালী-৫ আসনের ১৩২টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ১৪৭ ভোট। এসব কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাজা তানভীর আহমেদ পেয়েছেন ৩ হাজার ৭১৯ ভোট। এ আসনে ওবায়দুল কাদের ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮ সাল থেকে তিনি টানা তিনবার এখানে জয় পান। কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার দুটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪ হাজার ৯৭৭। ১৩২টি ভোটকেন্দ্রে ভোটারদের জন্য কক্ষ রয়েছে ৯০০টি। এ আসনে নতুন ভোটার মোট ৭৩ হাজার ২৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১ হাজার ৫৩৭ জন, নারী ভোটার ৩১ হাজার ৭০৫ জন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
