ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
ডাকাতিয়া নদীতে মিলল নারীর মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 1 January, 2024, 12:37 PM

ডাকাতিয়া নদীতে মিলল নারীর মরদেহ

ডাকাতিয়া নদীতে মিলল নারীর মরদেহ

চাঁদপুরে ডাকাতিয়া নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ঘাসিপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান জানান, দুপুরে ঘাসিপুর এলাকায় ডাকাতিয়া নদীতে মরদেহ ভাসতে দেখে চাঁদপুর নৌ পুলিশকে জানান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

তিনি আরো বলেন, ওই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status