ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Friday, 22 December, 2023, 12:22 AM

কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গতকাল ২১ ডিসেম্বর রৌমারী ও রাজিবপুর উপজেলার ভোটকেন্দ্র সমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসার গণের  প্রশিক্ষণ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রৌমারীতে সকাল ১০:৫০ ঘটিকায় নুরুল ইসলাম পাপ্পুলিয়া মিলনায়তনে এবং রাজিবপুরে ১২:৩০ ঘটিকায়  রাজিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হল রুম উক্ত প্রশিক্ষণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  কুড়িগ্রাম জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ সাইদুল আরীফ,  পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মমিনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ মিনহাজ উদ্দিন, রৌমারীর ইউএনও ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর সহকারী রিটার্নিং অফিসার জনাব মোঃ নাহিদ হাসান খান, রাজিবপুরের ইউএনও ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচেনর সহকারী রিটার্নিং অফিসার জনাব মোঃ তানভীর আহমেদ, রৌমারী থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল্লাহহিল জামান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশিকুর রহমান পিপিএম, রৌমারী উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ ইমদাদুল ইসলাম সহ রৌমারী ও রাজিবপুরের প্রিজাইডিং অফিসার গণ। 

উক্ত প্রশিক্ষণ ও  মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার  এবং পুলিশ সুপার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status