ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
য‌শোর মণিরামপুরে নির্বাচনী প্রচারনায় নৌকা ও ঈগ‌লের ম‌ধ্যে সংঘর্ষ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 December, 2023, 1:11 AM

য‌শোর মণিরামপুরে নির্বাচনী প্রচারনায় নৌকা ও ঈগ‌লের ম‌ধ্যে সংঘর্ষ

য‌শোর মণিরামপুরে নির্বাচনী প্রচারনায় নৌকা ও ঈগ‌লের ম‌ধ্যে সংঘর্ষ

দ্বাদশ সংসদের নির্বাচনী প্রচারণা‌কে কেন্দ্র ক‌রে যশোর মণিরামপুরের কুয়াদা বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্য ও স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে কমপক্ষে ৩ জন আহত হয়েছে ব‌লে জানা গে‌ছে।

বুধবার (২০‌ডি‌সেম্বর) দুপুরে এ সংঘ‌রেষর ঘটনা ঘটে।

প্রত্যক্ষ দর্শীরা জানান নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করে।

খবর পেয়ে আইনশৃঙখলা নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে অপ্রীতিকর এ ঘটনার সংবাদে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীসহ দুইপক্ষের নেতৃত্বস্থানীয়রা ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেন, ‘খবর শুনেই আমরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ কথাকাটাকাটি হলেও কোন সংঘর্ষ হয়নি বলে জানান তিনি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status