|
রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা
নতুন সময় ডেস্ক
|
![]() রোনালদোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা বাদীদের দাবি, বিনান্সে বিনিয়োগ করে তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর তাঁদের বিনিয়োগের পেছনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে এই ক্রিপ্টোর পক্ষে রোনালদোর প্রচারণা। ক্রিপ্টোবিষয়ক সংবাদমাধ্যম কয়েন টেলিগ্রাফকে উদ্ধৃত করে গোলডটকম জানিয়েছে, পর্তুগিজ তারকার বিরুদ্ধে মামলার বাদী হয়েছেন মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস। তাঁরা সবাই বিনান্সে বিনোয়াগ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করেছেন। ২০২২ সালের মাঝামাঝি রোনালদো তাঁর নিজস্ব এনএফটির (নন ফাঞ্জিবল টোকেনস বা একধরনের ডিজিটাল সম্পত্তি) প্রচারণা চালাতে বিনান্সের সঙ্গে চুক্তি করেন। মামলার আবেদনকারীদের দাবি, বিনান্সের অনিবন্ধিত ক্রিপ্টো সিকিউরিটিজের বিক্রি সম্পর্কে রোনালদো জানতেন অথবা তাঁর জানানো উচিত ছিল। কারণ, বিনিয়োগে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ৮৫ কোটির মতো অনুসারীও আছে। কিন্তু বাইরে থেকে পরামর্শ নেওয়ার সুযোগ থাকার পরও রোনালদো তাঁর অনুসারীদের বিনান্স–সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানাতে ব্যর্থ হয়েছেন। এ ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির প্রচারণায় তারকাদের পেমেন্ট গ্রহণের তথ্য প্রকাশের জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে সতর্কবার্তা দিয়েছিল, সেটিও তিনি মানেননি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
