|
বন্ধুকে বিয়ে করছেন সাবেক স্ত্রী, যা বললেন অনুপম
নতুন সময় ডেস্ক
|
![]() বন্ধুকে বিয়ে করছেন সাবেক স্ত্রী, যা বললেন অনুপম গায়ক ও নায়ক দুজনেই ভালো বন্ধু। সেই বন্ধুর স্ত্রীকেই কেন বিয়ে করতে হবে পরমব্রতকে এমন নানা প্রশ্ন ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তিনজনের কেউই এটি নিয়ে মুখ খুলছেন না। তবে অন্দরের খবর এটিই আজ সোমবারই বিয়ে করছেন পিয়া ও পরমব্রত। মুখে কিছু না বললেও সাবেক স্ত্রীর বিয়ের দিন অনুপম যে বিষণ্ন, একাকীত্ব বোধ করছেন তা সামাজিক মাধ্যমের পোস্টই বলে দিচ্ছে। এদিন অরিন্দম চক্রবর্তীর লেখাতেই যেন নিজের কথা বলেছেন অনুপম রায়। সোমবার (২৭ নভেম্বর) ইনস্টাগ্রাম পোস্টে এই গায়ক লিখেছেন, ‘নিজেই নিজেকে মেরে ফেলা, অন্যকে দিয়ে নিজেকে মারা, আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে- এমন নয়।’- অরিন্দম চক্রবর্তী। তবে অনুপমের অনুসারীরা সবাই তাকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কেউ লিখেছেন, ‘তুমি অন্য করোর সঙ্গে বেঁধো ঘর, জীবন মানেই বেঁচে থাকার গান।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অনুপমের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী। এছাড়া গানও করেন তিনি। ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপরই অবশ্য পরমব্রতের সঙ্গে পিয়ার প্রেমের গুঞ্জন ছড়ায়। ব্যক্তিজীবনে এই অভিনেতাও ছিলেন ব্যাচেলর। বৈশ্বিক মহামারি করোনার শুরুর দিকে পরমব্রতর সঙ্গে পিয়ার ঘনিষ্ঠতা বাড়ে। লিভ-ইন সঙ্গী প্রেমিকা ইকার সঙ্গে পরমব্রতর যখন দূরত্ব বাড়ছিল, ঠিক সেই সময়ে আরও কাছে চলে আসে দু’জন। এরপর বছর খানেক আগেই সকলকে চমকে দিয়ে বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে আনেন পিয়া-অনুপম। নেপথ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে উঠে আসে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
