ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রাম ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 25 November, 2023, 12:08 AM
সর্বশেষ আপডেট: Saturday, 25 November, 2023, 1:47 PM

কুড়িগ্রাম ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার জেলা ছাত্রলীগের সভাপতি  রাজু আহমেদের সভাপতিত্বে বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন তার বক্তব্যে বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে সকলেই আওয়ামীলীগের রাজনীতি করি, আওয়ামীলীগের নেতারা আমাদের অভিভাবক,অনেকে- অনেকের পরিচিত,শুভাকাঙ্খী থাকতে পারে স্বাভাবিক বিষয়,আসল বিষয় হলো আমরা কাজের সময় সবাই এক।জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমরা তার লোক।আমরা যে যার সমর্থন করি না কেন সেটা স্বাভাবিক বিষয়, একজন - একজনকে পছন্দ করতেই পারে,স্বাভাবিক বিষয়।আওয়ামীলীগের  রাজনীতিতে প্রতিযোগিতা থাকুক,আমরা এটা চাই,প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসার রাজনীতি যেন ছাত্রলীগকে স্পর্শ করতে না পারে।সেটা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সিনিয়র সংগঠন যারা আছে তারা কী করবে সেটা আমরা জানি না,তবে ছাত্রলীগ কোন স্বার্থ ছাড়া - নি: স্বার্থ ভাবে মাঠে কাজ করবে জাতীয় সংসদ নির্বাচনে। জাতীর জনকের কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা

আমাদের কুড়িগ্রামে যে কটি আসন আছে।যে কয়টি আসনে নৌকা প্রতিক দেয়া হবে আমরা সব আসনেই আমাদের সর্বোচ্চ দিয়ে বিজয় সুনিশ্চিত করে ঘরে ফিরবো। এজন্য ছাত্রলীগ সাধারণ সম্পাদক বক্তব্যের শেষে ছাত্রলীগের কেউ যেন কোন দলাদলিতে না যায় উপস্থিত সকলকে সেই আহবান জানান।


সভায় অন্যান্য নেতৃবৃন্দও নির্বাচনে ছাত্রলীগের করনীয় বিষয় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। সভা চলাকালিন সময়ে নির্বাচনী এলাকার প্রতিটি কেন্দ্রে ২০ জনের একটি করে কমিটি তৈরির নির্দেশনা দেয়া হয়। উল্লেখ্য যে, অপ্রতিরোধ্য -উন্নত- আত্মমর্যাদাশীল বাংলাদেশের প্রতীক দেশরত্ন শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রত্যয় দীপ্ত শপথ বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ, কুড়িগ্রাম জেলা শাখার কেন্দ্র ভিত্তিক টিম গঠনের লক্ষে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের আজকের এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status