ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
৬ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ০১ জন আটক
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী
প্রকাশ: Saturday, 25 November, 2023, 12:03 AM

৬ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ০১ জন আটক

৬ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ০১ জন আটক

র‌্যাবের নিয়মিত অভিযানে ৬ কোটি টাকার মূল্যের হেরোইনসহ একজন মাদক কারবারী আটক হয়েছে। আটককৃত ব্যাক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড়মানিকচক গ্রামের সুরত আলীর ছেলে আব্দুল হালিম (২৫)। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, ধৃত আসামীর বসতবাড়ী তল্লাশী করে ২ কেজি হেরোইন জব্দ করে যা বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নিজের দখল ও হেফাজতে রেখে গোদাগাড়ী থানা এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল এবং উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসতবাড়ীতে মজুদ রেখেছিল। এমনটাই তথ্য দিয়েছে আটককৃত আসামী। উক্ত আসামীকে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status