|
চাঁপাইয়ের ৩৩ নেতাকর্মীর মনোবাসনা'র ফলাফল আগামীকাল
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁপাইয়ের ৩৩ নেতাকর্মীর মনোবাসনা'র ফলাফল আগামীকাল দলীয় সূত্র নিশ্চিত করে জানায়, মনোনয়ন প্রত্যাশীদের ভিড়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গত ১৮-২১ নভেম্বর পর্যন্ত নেতাকর্মীদের ভিড়ে লোকারণ্য ছিল। ইতোমধ্যে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলটির মনোনয়ন বোর্ডের সভা সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন নেতাকর্মীরা অপেক্ষার প্রহর গুনছেন আর তাকিয়ে আছেন শুধু শেখ হাসিনার মুখ পানে, প্রার্থী তালিকায় কে পাচ্ছেন জায়গা। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেছেন যে ৮ জন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য মো. জিল্লার রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ হতে সেচ্ছায় সদ্য পদত্যাগ করা (সাবেক) চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানি, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নাজমুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়া ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে যে ১৪ জন আওয়ামী লীগের হয়ে লড়তে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা করেছেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সামাদ, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার নিপা (চিত্র নায়িকা) ওরফে মাহিয়া মাহি সরকার, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তুফা বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফসার আলী, যুবলীগের সহসম্পাদক কামরুল হাসান লিংকন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসা. হালিমা খাতুন, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন মণ্ডল, মহিলা সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা ও ছাত্রনেতা সাকলায়েন আলম। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেছেন যে ১১ জন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসি ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আব্দুল লতিফ, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুল ইসলাম সরকার, রাজশাহী জেলার মতিহার থানা আওয়ামী লীগের উপদেষ্টা প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মোখলেসুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল আলম ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। দলীয় মনোনয়ন পেতে দলের অধিকাংশের মনোবাসনা সেই সাথে দৌরাত্বের বিষয়ে প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান বলেন, আওয়ামী লীগে গণতান্ত্রিক চর্চা রয়েছে। কাজেই মনোনয়ন চাইতেই পারেন দলের নেতারা। দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। দল যাকে মনোনয়ন দেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবে এবং বিজয় নিশ্চিত করবে বলে আশা করছি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
